জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা এর সহকারী কমিশনার ( ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত এর নেতৃত্বে আজ শনিবার ১/০৫/২১ তারিখে বেলা ৩.৩০টায় সরিষাবাড়ী উপজেলার আরাম নগর বাজারে স্বাস্থ্যবিধি না মেনে দোকানপাট খোলা রাখার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ও মাস্ক বিতরণ করা হয়।
এ সময় সরকারি বিধি অমান্য করার অপরাধে কতিপয় ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোবাইল কোর্টে তফসিলভুক্ত আইনে অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানকালে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে, মাস্ক পরিধান করতে সর্বোপরি সরকারি সকল নির্দেশনা পালন করতে অনুরোধ করা হয়।
সরিষাবাড়ী উপজেলা এর সহকারী কমিশনার ( ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত জানান,”স্বাস্থ্যবিধি মেনে না চলার অপরাধে “দণ্ডবিধি ১৮৬০”এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।আমাদেরকে দেখে নয়, নিজেকে নিরাপদ রাখতে স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা মেনে চলুন।
জরুরি প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।”